1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাজারে সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে সরকারের মন্ত্রী :মোয়াজ্জেম হোসেন আলাল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

বাজারে সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে সরকারের মন্ত্রী :মোয়াজ্জেম হোসেন আলাল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

বিএনপির যুগ্মমহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন- “বাজারে সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন এই সরকারের বাণিজ্য মন্ত্রী। আর এসব কথা বলেছেন শিল্প প্রতি মন্ত্রী। এক মন্ত্রী যখন আরেক মন্ত্রীর বিপক্ষে কথা বলে তখন আমাদের বলার কিছু নেই।”

এসময় তিনি আরো বলেন, “কাঁচা মরিচের বিষয়ে জাতি প্রধানমন্ত্রীর কথা অনুসরন না করায় এতো দূর্গতি।”

রোববার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মে মাসে রাজশাহীতে এক জনসভায় প্রধান মন্ত্রীকে হত্যার হুমকি ও জামালপুরের এক জনসভায় ভীতিকর বক্তব্য প্রদান করায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ, বিএনপির যুগ্মমহাসিচব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমসহ বিএনপি-জামাতের ৭ নেতার নামে গত ২৩ মে মামলা দায়ের করে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

মামলা প্রসঙ্গে বিএনপি নেতাদের আইনজীবী ফজলুল হক বলেন, ” মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন আসামীরা। এরপর রোববার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এহ্সানুল হকের আদালতে হাজির হয়ে জামিন নামা জমার পর বিচারক জামিন নামা গ্রহন করে আগামী ১০ তারিখে পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেন।

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন