1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুরের ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলী (৭০) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে উপজেলার পার্থশী ইউনিয়নের রৌহারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলী ওই ইউনিয়নের কান্দা গ্রামের মৃত বাবর আলী শেখের ছেলে ও ইসলামপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক এবং একটি মসজিদের ইমাম ছিলেন।

নিহতের পুত্র আব্দুল্লাহ জানান, দুপুরে বাড়ির উঠানে বৃষ্টির পানি জমেছিল। পানি নিস্কাশন করতে পাশ দিয়ে ড্রেন কেটে দেন।

এতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী জয়নাল আবেদীন ফুলুর পুত্র রফিকুল ইসলাম দুখু, ঘড়ি শেখের পুত্র নাচ্চু মিয়া, বাচ্চা শেখ, তোতা শেখ, লাজু শেখ ও জালাল শেখের লোকজনের সাথে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলীকে ধাক্কা দেয় ও কিলঘুষি দিয়ে আহত করে।

পরে আহত অবস্থায় ছাদেক আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি ইসলামপুর ইসলামীয়া কামিল মাদরাসার অবঃ শিক্ষক ও মসজিদের ইমাম ছিলেন।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী বলেন, দিনে দুপুরে একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তিনি এই হত্যাকান্ডের সুষ্ঠ বিচার দাবী জানান।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজেদুর রহমান জানান, জমি সংক্রান্ত জের ধরে মারামারির ঘটনায় একজন বীর মুক্তিযোদ্ধা মারা গেছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন