1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

জামালপুরে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ২৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা।।

জামালপুরের বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক কৃতি খেলোয়াড়দেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে মির্জা আজম অডিটোরিয়ামে
জামালপুর পৌরসভার পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

জামালপুর পৌসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন প্রমুখ।

আলোচনা সভার পূর্বে পদক অর্জনকারী খেলোয়াড়দের হাতে সংবর্ধনা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

জানা যায়, জার্মানির বার্লিনে অনুষ্ঠিত “স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস” এ অংশগ্রহণকারী জামালপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১৩ জন প্রতিযোগীর মধ্যে ১১ জন স্বর্ণ, ১ জন রৌপ্য ও ১ জন ব্রোঞ্জ পদক অর্জন করায় এবং ক্রীড়াক্ষেত্রে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় পদক অর্জনকারী খেলোয়াড়দেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন