1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৭ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থল বন্দরে আমদানি রপ্তানি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

৭ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থল বন্দরে আমদানি রপ্তানি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কুড়িগ্রাম সংবাদদাতা।।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরে সকল প্রকার পণ্য আমদানি রপ্তানি কাজ বন্ধ থাকবে বলে জানা গেছে।

সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। মুসলমানদের অন্যতম একটি ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে ২৬ জুন (সোমবার) থেকে ২ জুলাই (রোববার) পর্যন্ত।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সোনাহাট স্থল বন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ থাকবে এবং ৩ জুলাই সোমবার থেকে পুনরায় স্থলবন্দরের সকল কার্যক্রম চালু করা হবে। এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন