1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

জামালপুরে যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুুরে যুদ্ধাপরাধ মামলার আসামি মো. বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেনকে (৮০) গ্রেফতার করেছে পুলিশ। ২০১৫ সালের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার আগে থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃত যুদ্ধাপরাধী সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের চাঁনপুর হরিনাকান্দা এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২২জুন) দুপুরে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ওই যুদ্ধাপরাধীকে সকাল ৮টার দিকে নিজগ্রাম থেকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির সহয়তায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ওই পলাতক যুদ্ধাপরাধীকে গ্রেফতার করেন। তিনি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ প্রায় ৮ বছর আত্মগোপনে ছিলেন।

পুলিশ সুপার আরও জানান, ২০১৫ সালের এপ্রিল মাসের ১ তারিখে বীর মুক্তিযোদ্ধা গোলাপ আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ওই মামলায় ওই বছরের ডিসেম্বর মাসের ৯ তারিখে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন