বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

মামলা থেকে মামুন ও রাজনের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

সন্ত্রাসী হামলায় জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা বাজারের ব্যবসায়ী মন্টু মিয়ার মৃত্যুর ঘটনায় মামলার এজাহারে শেখ আব্দুল্লাহ আল মামুন ও তার ছেলে মো. সাখাওয়াত পারভেজ রাজনকে আসামি হিসেবে অন্তর্ভুক্তি ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বুধবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে পুলিশের হাতে গ্রেফতারকৃত শেখ আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মোছা. নাসিমা শেখ বলেন, গোদাশিমলা বাজার থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী মন্টু মিয়া সন্ত্রাসী হামলায় আহত হয়ে চিকিৎসাধী অবস্থায় মারা যান শুনেছি। ওই ঘটনার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমরা ওই ব্যবসায়ীকে চিনিও না। ওই ঘটনায় মামলায় রহস্যজনক কারণে আমার স্বামী শেখ আব্দুল্লাহ আল মামুন ও ছেলে মো. সাখাওয়াত পারভেজ রাজনকে এজাহারে অন্তর্ভুক্ত করে পুলিশ। যেদিন মামলা হয়েছে তার আগের দিন আমার স্বামী ও ছেলে অন্য একটি মামলায় আদালতে হাজিরা দিতে যান। হাজিরা শেষে ফেরার পথে আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। মামলা হওয়ার আগের দিন কোন কারণে তাদের গ্রেফতার করে মন্টু হত্যা মামলায় অন্তর্ভুক্ত করে তা আমাদের জানা নেই। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তন্দ করে প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

মানববন্ধনে শেখ আব্দুল্লাহ আল মামুনের মেয়ে ও সাখাওয়াত পারভেজ রাজনের ছোট বোন মোহনা শেখ বলেন, আমার বাবা ও ভাই ব্যবসায়ী মন্টুর সন্ত্রাসী হামলায় নিহতের বিষয়ে কিছুই জানেন না। আমরা ফেসবুকের মাধ্যমে জানি যে, সন্ত্রাসী হামলায় গোদাশিমলা বাজারের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। অথচ এ ঘটনায় মামলা হওয়ার আগের দিনই আমার বাবা ও ভাইকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা চাই প্রকৃত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তিনি তার বাবা ও ভাইকে নিরপরাধ দাবি করে তাদের ছেড়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান।

এছাড়া মানববন্ধনে বক্তব্য দেন শেখ আব্দুল্লাহ আল মামুনের মামাতো ভাই আসাদুজ্জামানসহ পরিবারের লোকজন ও এলাকাবাসী।

এ বিষয়ে মন্টুর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, ব্যবসায়ী মন্টু হত্যার ঘটনায় অভিযোগ প্রাপ্তির পর সন্দেহ হিসেবে অভিযুক্ত ওই দুই আসামিকে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতারের বিষয়টি সঠিক নয় বলেও জানান তিনি।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, মন্টু মিয়া হামলার ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্তে তাদের সম্পৃক্ততা পেয়েছে। এ জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরবর্তীতে মামলার হওয়ার পর তাদেরকে আসামী করা হয়। আসামীদের বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ জুন) রাতে ব্যবসায়িক কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন মন্টু মিয়া। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২০ জুন) আনুমানিক রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যবসায়ী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE