1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আরও ১৩২ হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

আরও ১৩২ হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দেশে নতুন করে আরও ১৩২টি সরকারি হাসপাতালে ইন্সটিটিউশনাল প্র্যাকটিস (বৈকালিক স্বাস্থ্যসেবা) শুরু হয়েছে। এ ধাপে ঢাকা বিভাগে রয়েছে ২৪টি হাসপাতাল। হাসপাতালগুলোতে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী নতুন এ ১৩২ হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন।

এ সময় জাহিদ মালেক বলেন, ইন্সটিটিউটশনাল প্র্যাকটিসকে জনগণ ভালোভাবে নিয়েছে। চিকিৎসকরাও এ পদ্ধতিতে খুশি। যেহেতু এ প্রক্রিয়া ফলপ্রসূ হয়েছে এবং চাহিদা বাড়ছে সেহেতু আরও ১৩২টি হাসপাতালকে ইন্সটিটিউটশনাল প্র্যাকটিসের আওতায় আনছি। আমরা চেষ্টা করব নতুন এসব প্রতিষ্ঠানে আরও ভালো মানের সেবা নিশ্চিত করতে। এর আগে ৫১টি এবং এ ধাপে ১৩২টি মোট ১৮৩টি হাসপাতালে এ সেবা চালু থাকবে। আগামীতে এ সেবার মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে।

কোভিড ভ্যাকসিন সম্পর্কে জাহিদ মালেক বলেন, আমরা প্রথম ডোজ ১৫ কোটি ৭ লাখ মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছি, ২য় ডোজ ১৪ কোটি মানুষকে দিয়েছি, প্রথম বুস্টার ডোজ ৬ কোটি ৭৫ লাখ মানুষকে এবং দ্বিতীয় বুস্টার ডোজ ৩২ লাখ মানুষকে দেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট ৩৬ কোটি ২১ লাখ ডোজ টিকা দিতে পেরেছি।

ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, এ পর্যন্ত মোট ৩ হাজার ৩৯০ জন রোগী পেয়েছি। এর মাঝে ঢাকার বাইরে ৮২৮ জন। ঢাকার সিটি করপোরেশনের মাঝে ২ হাজার ৫৬২ জন রোগী রয়েছে। এছাড়া সারা দেশে বাকি ৭০০ রোগী। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে। এ পর্যন্ত  মোট ২৬ জন রোগী মারা গেছেন। এদের ডেঙ্গু শক সিনড্রোম ও ডেঙ্গু বাহিত হেমারেজে মারা গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন