1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
উন্নত আমন ধানের বিনা-১৭ ধানের বীজ বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

উন্নত আমন ধানের বিনা-১৭ ধানের বীজ বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা।

গাইবান্ধার পলাশবাড়ীতে ৩১ গাইবান্ধা-৩ এর মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি’র নির্দেশনায় বিনা কর্তৃক উদ্ভাবিত উন্নত ফলনশীল ও স্বল্প জীবনকালীন আমন ধানের জাত বিনা ধান-১৭ এর ২৫০০ কেজি বীজ ১২ জুন কৃষকদের মাঝে পলাশবাড়ী উপজেলা কৃষি অফিস থেকে বিতরণ করা হয়।

পলাশবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৫০০’শ জন কৃষকের মাঝে বিনামূল্যে এসব ধান বীজ দেয় হয়।

বীজ বিতরণ কর্মসূচীটি “বিনা”র গবেষণা কার্যক্রম গতিশীলকরণ প্রকল্পের অর্থায়নে সম্পাদিত হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন,ময়মনসিংহ প্রধান কার্যালয় বিনা’ পিএসও ড. মো. শহীদুল ইসলাম।

পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ ফাতেমা কাওসার মিশুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিনা রংপুর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন) ড. মোহাম্মদ আলী। এছাড়াও পলাশবাড়ী উপজেলা কৃষি অফিস এর সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাগন।

এ বিনা-১৭ এর আমন ধানের উন্নত বীজ হেক্টর প্রতি প্রায় ৮ টন এবং বিঘা প্রতি ২২ থেকে ২৫ মন ফলন পাওয়া যাবে এবং ১’শ ৫ থেকে ১’শ ১৫ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যাবে বলে উপস্থিত কর্মকর্তাগণ গনমাধ্যম কর্মী ও কৃষকদের জানান

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন