1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে করোনায় মৃত্যু ৩, জেলায় ২৪ ঘন্টায় নতুন কোন শনাক্ত নেই, মোট শনাক্ত ১৪৯ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

মাদারীপুরে করোনায় মৃত্যু ৩, জেলায় ২৪ ঘন্টায় নতুন কোন শনাক্ত নেই, মোট শনাক্ত ১৪৯

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৭৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
 মাসুদুর রহমান:
মাদারীপুরে গতকাল (২ জুন) ২৬ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের রিপোর্ট আসে। এর মধ্যে সদর উপজেলার মিঠাপুর গ্রামের আব্দুল হাকিম নামে এক ব্যক্তি নমুনা প্রদানের পর বাড়িতে মারা যান। যার নমুনার রিপোর্ট করোনা পজিটিভ আসে। ফলে মাদারীপুরে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩ জন হলো। এছাড়া মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে কোন রিপোর্ট না আসায় নতুন করে কোন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত নাই।
এছাড়া কালকিনি উপজেলার একজন সুস্থ হয়েছেন। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা পূর্বের ১৪৯ জন রয়েছে।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে কোন রিপোর্ট না আসায় নতুন করে কেউ করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয় নাই। ফলে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা ১৪৯ জন। এছাড়া কালকিনি উপজেলার একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭২ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের আব্দুল হাকিম নামে এক ব্যক্তি গত ২৮ মে, ২০২০ তারিখে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। গতকাল তার নমুনার রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ আসার পর জানা যায়, তার নমুনা প্রদানের পর গত ৩১ মে তারিখে তিনি বাড়িতে বসে মারা যান।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানা যায়, গত ২৪ ঘন্টায় ১৫৭ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। জেলায় এ পর্যন্ত (৩ জুন) মোট ২৮৭৩ জনের নমুনা পরীার জন্য প্রেরণ করা হয়েছে এবং ২৩৪৩ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত তিনজন মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১৪৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩৮ জন, শিবচর উপজেলায় ৩৪ জন, রাজৈর উপজেলায় ৫২ জন এবং কালকিনি উপজেলায় ২৫ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন