1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামায়াত মাঠে নামেনি, বিএনপি তাদের নামিয়েছে অগ্নি সন্ত্রাস করতে:ওবায়দুল কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামায়াত মাঠে নামেনি, বিএনপি তাদের নামিয়েছে অগ্নি সন্ত্রাস করতে:ওবায়দুল কাদের

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২০০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মাথায় তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, পার্লামেন্ট বিলুপ্তি- এই তিন ভূত চেপেছে। শান্তিপূর্ণ পরিবেশ চাইলে বিএনপির মাথা থেকে তিন ভূত নামাতে হবে।

শনিবার (১০ জুন) বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল জ্যোতিষীর মতো কথা বলেন, ভোট হলে ১০টিও পাবে না। যে ঐক্যে মানুষ নেই, সেটি আন্দোলনের রূপ নিতে পারে না। দুর্নীতিতে যারা বারবার চ্যাম্পিয়ন তাদের বিরুদ্ধে খেলা হবে।

টেমস নদীর পাড়ে বিদেশে বসে ষড়যন্ত্র নয় সাহস থাকলে দেশে এসে মোকাবিলা করার আহবান জানান।

তিনি বলেন, জামায়াত মাঠে নামেনি, বিএনপি তাদের নামিয়েছে অগ্নি সন্ত্রাস করতে। বিএনপি আবার ক্ষমতায় গেলে বিদ্যুতের পরিবর্তে খাম্বা আসবে, হাওয়া ভবন তৈরি হবে।সেতুমন্ত্রী বলেন, সরকার পদত্যাগ করলে কার সঙ্গে সংলাপে বসবেন? ফখরুল অবান্তর কথা বলছেন, বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্রের অপচেষ্টা করছেন। ভিসানীতিসহ কিছু নিয়ে শঙ্কিত নয়। অপকর্মের জন্য বিএনপিকেই খেসারত দিতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন