1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা তহবিলের অর্থ জোগাড়ে নিলামে নগ্ন জেনিফার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

করোনা তহবিলের অর্থ জোগাড়ে নিলামে নগ্ন জেনিফার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৪১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কোভিড-১৯ তহবিলের অর্থ জোগাড়ে নিজের নগ্ন ছবি নিলামে তোলার সম্মতি দিয়েছেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন।

ইনস্টাগ্রামে এ অভিনেত্রী-পরিচালক-প্রযোজক জানিয়েছেন, ‌‌একটি সংগঠনের মাধ্যমে তার নগ্ন ছবি কয়েক দিনের মধ্যেই নিলামে উঠতে চলেছে। নিলামে যে অর্থ উঠবে, তা দিয়ে করোনা টেস্ট করবে সংগঠনটি।

 

করোনা তহবিল সংগ্রহে নগ্ন ছবি নিলামে উঠাচ্ছেন জেনিফার। তবে এই অভিনেত্রী জানিয়েছেন, সম্প্রতি নিলামে দেওয়া নগ্ন ছবিটি এখনকার নয়। প্রায় ২৫ বছর আগের। ১৯৯৫ সালে ফোটোগ্রাফার মার্ক সেলিগার তার নগ্ন সৌন্দর্য লেন্সবন্দি করে রেখেছিলেন।

জেনিফার অ্যানিস্টন একা নন। উদ্যোগে শামিল লিওনার্দো ডিক্যাপ্রিও, বিলি এলিশের মতো সেলিব্রিটিরাও। নিলামের জন্য তারাও ছবি দিয়েছেন।

উল্লেখ্য, বছর দু’য়েক আগে নেটফ্লিক্সের একটি ছবির শুটিয়ের ফাঁকে পুলের পাশে সান বাথ নিতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েন তিনি। তার উম্মুক্ত বুকের ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন