1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে কুকুরের কামড়ে আহত-২৫, শহরবাসী আতঙ্ক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

জামালপুরে কুকুরের কামড়ে আহত-২৫, শহরবাসী আতঙ্ক

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৩৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।

জামালপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আব্দুল কাদের তরফদার দুলাল (৭৫), মিন্টু মিয়া (৫৫), নুর ইসলাম (৩৫), নুর (২) ও রেজিয়া বেগম (৩৫) সহ ২৫জন শিশু, নারী ও পুরুষ আহত হয়েছে।

তবে হাসপাতালে র‌্যাভিক্স ডিসি ভ্যাকসিন সঙ্কট রয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম আজিব।

রবিবার (২৮মে) দুপুর পর্যন্ত পৌর শহরের ফুলবাড়িয়া, শাহপুর, মুন্সিপাড়া ও জিগাতলাসহ বেশ কয়েকটি এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল কাদের তরফদার দুলাল, মিন্টু মিয়া, নুর ইসলাম, নুর ও রেজিয়া বেগম জিগাতলা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে ও হাসপাতাল সুত্রে জানা যায়, জামালপুর পৌর শহরের ফুলবাড়িয়া, শাহপুর, মুন্সিপাড়া ও জিগাতলাসহ আরও কয়েকটি এলাকায় কুকুরের কামড়ে ২৫জন আহত হন। বেওয়ারিশ কুকুর মানুষের ওপর আক্রমণ চালায়। সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়ে ২৫জন হাসপাতালে আসেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই সাথে তাঁদের জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

পৌর শহরের জিগাতলা এলাকার আব্দুল কাদের তরফদার দুলাল বলেন, ‘সকালে নাস্তা করে বাসায় ফিরছিলাম। এমন সময় আমার ১০-১২ হাত সামনে একজনকে কুকুরে কামড় দিয়েছে তা খেয়াল করিনি। তাকে ছেড়ে দিয়ে আমাকে এসে আক্রমন করে। আমার পা ও হাতে কামড় দেয়। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় চলে আসি।

একই এলাকার মিন্টু মিয়া বলেন, ‘চায়ের জন্য দুধের প্যাকেট কিনতে গেছিলাম। ফিরার পথে একটি কুকুর আমার উপড় আক্রমণ করে। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসি। হাসপাতাল থেকে আমাদের ভ্যাকসিন ও ওষধপত্র কোন কিছুই দেয়নি। সব ওষুধ আমাদের কিনতে হয়ছে’।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম রাজিব জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে কুকুরের কামড়ে আহত হয়ে ২৫জনের মতো চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত রয়েছেন। ক্ষতস্থানে সাবান দিয়ে ১৫মিনিট পরিস্কার করতে হয়। যারা ক্ষতস্থানে সাবান দিয়ে পরিস্কার করতে আসেননি তাদের ক্ষতস্থান পরিস্কার করে দেওয়া হয়েছে। কুকুরের কামড়ে আহতদের র‌্যাভিক্স ডিসি ও র‌্যাভিক্স ইমোনো গ্লোবিওলিন ভ্যাকসিন দিতে হয়। হাসপাতালে র‌্যাভিক্স ডিসি ভ্যাকসিন না থাকায় রোগীদের কিনে দিতে হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি দেওয়া হলেও তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন