1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা'র শাখা অফিস উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

কাশিয়ানীতে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা’র শাখা অফিস উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৪২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, কাশিয়ানী(গোপালগঞ্জ)।

“সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ”
এই স্লোগান’কে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা, কাশিয়ানী উপজেলা শাখা অফিসের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০মে শনিবার সকাল ১০টা থেকে শুরু করে উপজেলাধীন সন্ধ্যা বাজার মানবাধিকার কার্যালয়ে দিনব্যাপী এই উদ্বোধনীয় অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড.মোঃ শাহীন মোল্যার সঞ্চালনায় কাশিয়ানী শাখা সংস্থার সভাপতি মোঃ জাহীদুল ইসলামের সভাপতিত্বে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও মহাসচিব মোঃ এম. হাসান মাহমুদের ফিতাকাটা ও মিষ্টি বিতরণের মধ্যদিয়ে উদ্বোধনীয় কার্যক্রম ও আলোচনা সভা শুরু করেন।

এ আলোচনা সভায় মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা, কাশিয়ানী শাখার ভবিষ্যৎ দৃঢ়তা ও সু-সংগঠিত কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুরাদুল ইসলাম, মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও মহাসচিব মোঃ এম. হাসান মাহমুদ, কাশিয়ানী থানার সেকেন্ড অফিসার মোঃ সাদেকুল ইসলাম, কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ ফায়েকুজ্জামান,কাশিয়ানী প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজামুল আলম মুরাদ,কাশিয়ানী রিপোর্টাস ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি মিল্টন খান পটু, সাজাইল ইউনিয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি শহিদুল আলম মুন্না সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, কাশিয়ানী রিপোর্টাস ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ ইবাদুল রানা, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি মোঃ আহাদুজ্জামান আহাদ, দৈনিক সাজাইল সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ও কোলকাতা এক্সপ্রেস’এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি শেখ মোঃ ইমরান, মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা অন্যান্য সদস্য সহ অন্যান্য উপস্থিত ছিলেন।

 

এসই/LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন