1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চলে গেলেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত পরিচালক বাসু চ্যাটার্জী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

চলে গেলেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত পরিচালক বাসু চ্যাটার্জী

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৪৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
Photo Courtesy: Ashoke Pandit/Twitter

না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তী পরিচালক এবং চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জী। বৃহস্পতিবার (৪ জুন) মুম্বাইয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এ পরিচালকের বয়স হয়েছিল ৯৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। আজ দুপুর ২টায় মুম্বাইয়ের সান্তাক্রুজে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

বাসু চ্যাটার্জী বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে পরিচিত তার ‘ হঠাৎ বৃষ্টি’ ছবির জন্য। এ ছবি দিয়েই চলচ্চিত্র জগতে ব্যাপক জনপ্রিয়তা পান বাংলাদেশি অভিনেতা ফেরদৌস। ১৯৯৮ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিটির একাধিক গান এখনও মানুষের মুখে মুখে ফিরে।

বাসু চ্যাটার্জী পরিচালিত বিখ্যাত সিনেমাগুলি হল ‘সারা আকাশ’, ‘পিয়া কে ঘর’, ‘খাট্টা মিঠা’, ‘চক্রব্যুহ’, ‘বাতো বাতো মে’, ‘জিনা ইহা’, ‘আপনে পেয়ারে’। জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’ এবং ‘রজনি’ তিনিই পরিচালনা করেছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন