1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সংবিধানের আলোকেই ইনশাল্লাহ পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে- চীফ হুইপ নূর ই আলম চৌধুরী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

সংবিধানের আলোকেই ইনশাল্লাহ পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে- চীফ হুইপ নূর ই আলম চৌধুরী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুর সাংসদ ও জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম লিটন চৌধুরী বলেন, স্বাধীনতার সংগ্রামের রক্তের বিনিময়ে এ সংবিধান, এই সংবিধানের যেটা আছে বঙ্গবন্ধুর কন্যা বেঁচে থাকলে এই সংবিধানের আলোকেই ইনশাল্লাহ পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আবারও আওয়ামী লীগ ক্ষমতায় এসে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে। মাননীয় প্রধানমন্ত্রী সকলের জন্য শিক্ষা, সকলের জন্য ঘর, সকলের জন্য স্বাস্থ্য, মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, আমরা চাই যেভাবে পৃথিবী এগিয়ে যাচ্ছে সেভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং আগামী স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য সেটা পূরণ হবে। আজ সকালে শিবচর উপজেলায় কুতুবপুর সামছিয়া দাখিল মাদ্রাসার চার তলা নতুন ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় একথা বলেন তিনি।
এরপরে শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে কুতুবপুর ও কাদিরপুর ইউনিয়নের জনগণের জন্য বিনা মূল্যে ডায়াবেটিস, ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার ও চক্ষু পরীক্ষার ক্যাম্পিং উদ্বোধন করেন তিনি।

তিনি আরো বলেন বঙ্গবন্ধুকে হত্যার পরে জেল হত্যাসহ বিভিন্ন যে হত্যার এর নীল নকশা জিয়া রহমান করেছিল, সেই নীল নকশা আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসলে দেশে প্রকাশ পাবে এটাই তাদের ভয়, যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে সকল হত্যার বিচার বাংলার মাটিতে হবে। তাই বিভিন্ন দেশের মানুষের কাছে দাবি-দাওয়া করছে আওয়ামী লীগ সরকার যেন ক্ষমতায় আসতে না পারে। কিন্তু কোন লাভ হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনির চৌধুরী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

MHS/LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন