1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১৫ দিনেই উহানে ১ কোটি ১০ লাখ করোনা টেস্ট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১৫ দিনেই উহানে ১ কোটি ১০ লাখ করোনা টেস্ট

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৬০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাস মহামারির প্রাণকেন্দ্র চীনের হুবেই প্রদেশের উহানের এক কোটি ১০ লাখ বাসিন্দার প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়েছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ বলছে, উহানের বাসিন্দাদের আর কেউই করোনা পরীক্ষার বাইরে নেই। সবারই পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

উহানের প্রত্যেক বাসিন্দার করোনা পরীক্ষার কাজ শুরু হয় গত মাসের মাঝের দিকে। তবে এই পরীক্ষায় সেখানকার বাসিন্দাদের মধ্যে যাদের বয়স ছয় বছরের নিচে তাদের অন্তর্ভূক্ত করা হয়নি।

দেশটির কর্মকর্তারা বলেছেন, পরীক্ষায় নতুন করে কারও কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েনি। তবে উপসর্গবিহীন ৩০০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। অ্যাসিম্পটোমেটিকদের করোনার নিশ্চিত রোগী হিসেবে গণনা করে না চীন। তবে তাদের পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত বাধ্যতামূলক আইসোলেশনে রাখা হয়।

গত বছরের ডিসেম্বরে করোনার উৎপত্তি নিশ্চিত হওয়ার পর বিশ্বের প্রথম শহর হিসেবে উহানে লকডাউন ঘোষণা করা হয়। করোনার সংক্রমণ কমে আসায় ৭৬ দিন পর প্রত্যাহার করে নেয়া হয় এই লকডাউন। দেশটিতে এখন পর্যন্ত ৮৩ হাজার ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন লি ল্যাঞ্জুয়ান বলেন, এটা বিশ্বে একেবারে বিরল ঘটনা। এই পরীক্ষার মাধ্যমে উহানে করোনা মহামারির লড়াইয়ে চীনের দৃঢ় অঙ্গীকার এবং আস্থার বহিঃপ্রকাশ ঘটেছে।

উহানের নির্বাহী উপ-মেয়র হু ইয়াবো বলেন, উহানের বাসিন্দাদের এই করোনা পরীক্ষায় মোট ১০১ মিলিয়ন ইউরো ব্যয় হয়েছে।

এদিকে, বুধবার চীনে নতুন করে আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে একজন বিদেশ ফেরত এবং বাকিরা স্থানীয়ভাবে সংক্রমণের শিকার হয়েছেন। সূত্র: স্কাই নিউজ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন