1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরে ৪৮ মেট্রিক টন চাল ও কাপড় ২৫ হাজার পরিবারের মাঝে  বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

শিবচরে ৪৮ মেট্রিক টন চাল ও কাপড় ২৫ হাজার পরিবারের মাঝে  বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৩৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে ৪৮ মেট্রিক টন চাল ও কাপড় ২৫ হাজার পরিবারের মাঝে  বিতরণ করা হয়েছে। শনিবার সকালে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে শিবচর পৌর সভার উদ্যোগে ৪৮ মেট্রিক টন চাল ও কাপড় ২৫ হাজার পরিবারের মাঝে  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন এমপি।
চীফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারলে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এক সময় সাহায্য নেয়ার মানুষ থাকবে না। তাই আগামী দিনেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আর শেখ হাসিনা আছে বলে আজ দেশের মানুষ সাহায্য সহযোগিতা পাচ্ছে।
এই সময় আরও উপস্থিত ছিলেন   মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আবদুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
MHS / LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন