1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে পটকা ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে পটকা ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে পটকা ফোটানোকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার(১১ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকায় বড় ব্রীজ এলাকায় ঘটনা ঘটে।
জানা গেছে, মস্তফাপুর এলাকার চতুরপাড়া এলাকার আবুল হোসেন দর্জির ছেলে আক্তার দর্জি রাতে কয়েকটি পটকা (আতশবাজি) ফোটায়। এ সময় প্রকট শব্দ হলে প্রতিবেশী ইদ্রিস মোল্লার ছেলে হাসান মোল্লা বাঁধা দেয়। এতে আক্তার দর্জি ও হাসান মোল্লার মধ্যে কথার কাটাকাটি হয়। পরে দু’জনের হাতাহাতির ঘটনাও ঘটে।
এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এর আগেই সংঘর্ষে আহত হয় উভয়পক্ষের অন্তত ৬ জন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করেছে। সংঘর্ষে দুইপক্ষের লোকজনই আহত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
MHS /LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন