1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :

এবার ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৩১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পাপুয়া নিউগিনি ও রাশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে এশিয়ার দেশ ইন্দোনেশিয়াতে।

সোমবার (৩ এপ্রিল) ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের সুমাত্রা দ্বীপে রিখটার স্কেলে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

রয়টার্সের প্রতিবেদন মতে, স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ৯০ কিলোমিটার (৫২ মাইল)।

বড় ধরনের ভূমিকম্প হলেও সুনামির সতর্কতা নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক এজেন্সি। তবে ভূমিকম্পের কাছাকাছি থাকা এলাকাগুলোর বাসিন্দাদের সম্ভাব্য আফটার শক থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর সুমাত্রার পাদাং সিডেম্পুয়ান শহরের দক্ষিণ-পশ্চিমে সমুদ্রে।

এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন