1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রধানমন্ত্রীর উপহার মাদারীপুরে শিক্ষার্থীদের ট্যাব বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর উপহার মাদারীপুরে শিক্ষার্থীদের ট্যাব বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৪৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর উপহার-

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবসমূহ স্মার্ট  বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর উপহার জেলার মাধ্যমিক ও সমমানের বিদ্যালয় (সরকারি ও এমপিওভুক্ত) নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মাদারীপুর শিল্পকলা একাডেমির হল রুমে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই ট্যাব তুলে দেন। এসময় মাদারীপুর সদর উপজেলার ৪২ টি বিদ্যালয়ের ২৬২টি ট্যাব শিক্ষার্থীর হাতে এই ট্যাব দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. রহিমা খাতুন বলেন, আমার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। আর এই ট্যাব সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সুচনা করা হচ্ছে।  আজ আমাদের হাতে যে প্রযুক্তি ( মোবাইল ফোন) রয়েছে এটার মাধ্যমে আমরা প্রযুক্তি ব্যবহার করছি। যারা ট্যাব পাচ্ছো তারা ইচ্ছে করলে তোমাদের মেধাকে আরও বিকশিত করতে পারবে। আসা করি তোমরা এটা সঠিকভাবে নিজের জীবন গড়ে তুলতে ভালোটায় ব্যবহার করবে।

মাদারীপুর জেলা পরিসংখ্যান অফিস, মাদারীপুর ও উপজেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাঈউদ্দিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম, সদর উপজেলা চেয়ারম্যান ওবাইদুর রহমান খান,  মাদারীপুর পৌরসভার মেয়র মো খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর জেলা
পরিসংখ্যান অফিসের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান, মাদারীপুর সদর উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেনসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও জেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

MHS/ln24bd

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন