1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভাইরাল পোস্ট হলেই প্রোফাইল খুঁটিয়ে দেখবে ফেসবুক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালকিনিতে সহকারী শিক্ষকের হাত পা ভেংগে দিয়েছে প্রধান শিক্ষকের ভাই! মানববন্ধনে সুষ্ঠু বিচার দাবি “মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান টানা পাঁচ দিনের বর্ষণে সাতকানিয়ায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ। ‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

ভাইরাল পোস্ট হলেই প্রোফাইল খুঁটিয়ে দেখবে ফেসবুক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৪৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ভাইরাল হওয়ার আশায় এখন আর যা খুশি পোস্ট করা যাবে না ফেসবুকে। কারণ, কোনো অ্যাকাউন্ট থেকে যদি কোনো পোস্ট ভাইরাল হয়ে যায়, তাহলে ওই অ্যাকাউন্ট বা প্রোফাইলটি ভালো করে খুঁটিয়ে যাচাই করবে ফেসবুক। বৃহস্পতিবার (২৮ মে) সংস্থাটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

এ দিন তারা জানিয়েছে, মূলত ভুয়া পোস্ট বা গুজব ছড়ানো রুখতেই এই নতুন পদক্ষেপ নিয়েছে ফেসবুক। এখন থেকে কোনো পোস্ট, ছবি বা ভিডিও ভাইরাল হলেই যে আইডি থেকে ওই পোস্ট করা হয়েছে, সেটির ‘খবর’ নেবে ফেসবুক।

বৃহস্পতিবার ফেসবুকের ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বেশ কিছু অ্যাকাউন্ট বা প্রোফাইলের আইডি যাচাই করা হচ্ছে। যে সব পেজের কোনো অ্যাডমিন অনুমোদন নেই, সেগুলো থেকে এখন আর কোনো পোস্ট করা যাবে না। তারা জানিয়েছে, যতক্ষণ না আইডিগুলির ‘ভেরিফিকেশন’ সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ ওই আইডি, অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকে কোনো কিছুই পোস্ট করা যাবে না। ফেসবুকের মাধ্যমে ভুয়া খবর বা গুজব ছড়ানো রুখতে ধাপে ধাপে আরও কড়া পদক্ষেপের কথাই ভাবছে ফেসবুক কর্তৃপক্ষ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন