1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বজ্রপাতে চার ইট ভাটা শ্রমিকসহ ৫ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

বজ্রপাতে চার ইট ভাটা শ্রমিকসহ ৫ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৩৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গাইবান্ধা সংবাদদাতা।। 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সীমান্তবর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলার শোলাগাড়ি এলাকায় ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে ৪ ইট ভাটা শ্রমিকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে বকুল মিয়ার মালিকানাধীন বিইবি ইট ভাটায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাশের উপজেলা পীরগঞ্জের কাবিলপুর ও সাদুল্লাপুরের সোনাতলা গ্রামের আ: জলিল মিয়া (৬০), চকনদী গ্রামের নাজমুল ইসলাম (২২), একই গ্রামের সিয়াম মিয়া (২০), শাহাদত (২২), রশিদুল ইসলাম (২৮)। এরমধ্যে আ: জলিল ভাটা এলাকায় ঘাস কাটতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ইটভাটায় ইট পরিবহন কাজ করছিলেন ভাটা শ্রমিকরা। বিকেলে বৃষ্টি শুরু হলে ভাটার পাশের টিনের একটি ছাপড়ার নিচে শ্রমিকরা আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো ১ জনসহ পাঁচজন নিহত হন। ইটভাটা ম্যানেজার রবিউল ইসলাম নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছেন। পীরগঞ্জ থানার উপ পরিদর্শক ( এসআই) নুর আলম বজ্রপাতে ৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন