1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন কাজী শাহনেওয়াজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

জামালপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন কাজী শাহনেওয়াজ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৩২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

চলতি বছরের সেপ্টেম্বর মাসে জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচন করা হয়। সোমবার দুপুরে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তাকে বিশেষ সম্মাননা দেন পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদ। সম্মাননার মধ্যে ছিল ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান। এ প্রসঙ্গে ওসি কাজী শাহনেওয়াজ জানান, আমার এই অর্জনে পুলিশ সুপার স্যারসহ সকল সিনিয়র অফিসারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সাথে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামালপুর থানা টিমের সকল সহকর্মীদের প্রতি যাদের সম্মিলিত কর্মের ফলাফল হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছে। পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ জানান, সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ সেপ্টেম্বর মাসে গ্রেফতারি পরোয়ানা তামিল, অপহরণ মামলার আসামি দ্রুত গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার, খুন মামলার রহস্য উদঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ ও ক্লু-লেস মামলা নিষ্পত্তি, চুরি মামলার রহস্য উদঘাটন এবং চোরাই মালামাল উদ্ধারসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। তাই জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন