1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সংবিধানের আলোকে সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব: ব্রিটিশ হাইকমিশনার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সংবিধানের আলোকে সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব: ব্রিটিশ হাইকমিশনার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশের সুন্দর একটি সংবিধান রয়েছে, এর আলোকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

সোমবার বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার।

এ সময় তিনি আরো বলেন, বন্ধুরাষ্ট্র হিসেবে আমরা বলতে পারি, একটি অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশকে আরো উন্নয়ন এনে দিতে পারে। বন্ধুরাষ্ট্র হিসেবে আমরা বিশ্বাস করি, বাংলাদেশ অতি দ্রুত আরো উন্নয়নের পথে এগিয়ে যাবে। এ ছাড়া প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘ ২০২৬ সালের মধ্যে বাংলাদেশকে যে সময়-সীমা বেঁধে দিয়েছে তার জন্য হলেও গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরি।

তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে বছরে তিন বিলিয়ন পাউন্ড মূল্যের পণ্য আমদানি করি। অনেক গার্মেন্টস পণ্য তো সাভারেই তৈরি হয়। আমাদের দেশ থেকেও বাংলাদেশে অনেক কিছু রপ্তানি করা হয়। আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। হাইকমিশনার হিসেবে আমি চাইব এই ক্ষেত্রটা আরো বড় ও সুন্দর হোক। আমি সেদিকে খুব ভালো করে লক্ষ্য রেখেছি। আমাদের সম্পর্কের সত্যিই ভালো একটি ভিত্তি আছে’।

এর আগে বিকেলে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।

ডিকসন এ সময় জাতীয় স্মৃতিসৌধ ঘুরে দেখেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আতিক আল আহসান, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন