1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি,"শোভন চৌধুরীর"- বস্ত্র বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি,”শোভন চৌধুরীর”- বস্ত্র বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
 মোঃ মশিউর রহমান বিপুল।।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ০১-লা,অক্টোবর। সকালে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারিরঝাড় ইউনিয়নের মাঝিটারী এলাকায় জেলে সম্প্রদায়ের মাঝে এ বস্ত্র বিতরণের আয়োজন করা হয় । শ্রীঃ স্বপন কুমার সাহার সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, “নুরুন্নবী চৌধুরী খোকন ” ও ভুরুঙ্গামারী উপজেলা সনাতনী সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র সাহা মাস্টার পার্থ ঘোষের সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ভুরুঙ্গামারী পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রতন কান্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশোক চক্রবর্তী, বিশ্বজিৎ সরকার, সুমন দত্ত, সন্তোষ দে, নিরঞ্জন নাথ মন্টু, অনুপম ভট্টাচার্য, রুপশ্রী সেনগুপ্তা, বসুন্ধরা দাশ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জনাব “নুরুন্নবী চৌধুরী খোকন” বলেন সমাজকে সুন্দর করতে ও দেশকে আলোকিত করতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। সনাতন সংগঠনের এ প্রজন্মের যুবকরাই হচ্ছে দেশরত্ন শেখ হাসিনার হাতিয়ার,ও দেশ গড়ার কারিগর । তাই মানুষের বিপদে-আপদে যুবসমাজের এগিয়ে আসা প্রয়োজন। যুবসমাজকে বুঝতে হবে মানুষের পাশে দাঁড়ানো একটা মহৎ কাজ। তিনি সর্বদা ব্যক্তিগতভাবে সনাতন সংগঠনের পাশে আছেন, থাকবেন বলে অভিমত ব্যক্ত করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন