1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাঁচদফা দাবিতে অ্যাম্বুলেন্স মালিকদের মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

পাঁচদফা দাবিতে অ্যাম্বুলেন্স মালিকদের মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৩৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 জামালপুর সংবাদদাতা।। 

জামালপুরে রোগীদের সেবায় অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা, এ্যাম্বুলেন্স আয়কর মুক্ত-বাণিজ্যিক রেজিস্ট্রেশন, প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত দেশের সকল রাস্তা ও সেতুতে টোল ফ্রি বাস্তবায়ন, সকল হাসপাতালের সামনে এ্যাম্বুলেন্স পার্কিং সুবিধা হ পাঁচ দফা দাবিতে জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে পাঁচদফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্দন করেছে অ্যাম্বুলেন্সের মালিক ও ড্রাইভার-কর্মচারীরা। সারাদেশের ন্যায় জামালপুরে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করে বক্তব্য রাখেন জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম নীলু, কোষাধ্যক্ষ জোবায়ের হোসেন টিটু প্রমুখ। বক্তারা, স্বাস্থ্য সেবায় বিশেষ করে রোগীদের সেবায় প্রধানমন্ত্রীর ঘোষিত সারাদেশের সকল রাস্তা ও সেতুতে রোগী বহনকারী এ্যাম্বুলেন্সকে টোল ফ্রিসহ পাঁচদফা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন