1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আরও বাড়ানো হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আরও বাড়ানো হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৪৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসের পরিস্থিতির কথা বিবেচনা করে সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো যায় কি-না তা চিন্তাভাবনা করছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ মার্চ) এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্তাদের বৈঠকের কথা রয়েছে। এ বৈঠকেই ছুটি আরও বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জানা যায়, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে। তাই আজ ছুটি বাড়ানোর বিষয়ে দুই মন্ত্রণালয় বৈঠকের আয়োজন করেছে। এই বৈঠক শেষে সম্মিলিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত আসবে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন বলেন, সরকার ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানও পড়বে। তবে ৪ এপ্রিলের পর কী হবে সে ব্যাপারে করণীয় ঠিক করতে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর যা সিদ্ধান্ত আসে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন