1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

মাদারীপুরে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৭২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাসুদুর রহমান:

মাদারীপুরে জ্বর,শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে আলমগীর মৃধা (২৮) নামের এক যুবক মারা গেছেন। আজ রবিবার সকাল ৮টার দিকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। আলমগীর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকুলি এলাকার সাবেদ আলী মৃধার ছেলে। সম্প্রতি তিনি ঢাকা থেকে এলাকায় এসে অসুস্থ হয়ে পড়েন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত শনিবার করোনার উপসর্গ জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন আলমগীর । তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার মধ্যে রাত থেকে তাঁর শ্বাসকষ্ট বাড়তে থাকে। রবিবার সকাল ৩্৮টার দিকে তিনি মারা যান। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, আলমগীর মৃধা বেশকিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল। ঢাকা থেকে আসার পর তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে শনিবার হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফনের কাজ সম্পন্ন করা হবে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার বলেন, আলমগীর জ্বর নিয়ে ভর্তি হন। পরে তাঁর গলাব্যথা ও শ্বাসকষ্ট বাড়তে থাকে। মধ্যে রাত থেকে তাঁর অবস্থা খারাপ হতে থাকে। রবিবার সকাল ৮টার দিকে আলমগীর মারা যান।তার নমুনা নেওয়া হয়েছে কাল বা পরশু রিপোর্ট পাওয়া যাবে।আলমগীর মৃধা ঢাকা কালীগঞ্জে জিন্স প্যান্টের কারখানায় কাজ করতেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন