1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চাকরিপ্রত্যাশীদের ওপর পুলিশি হামলার অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

চাকরিপ্রত্যাশীদের ওপর পুলিশি হামলার অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

চাকরিতে আবেদনের বয়সসীমা অবিলম্বে ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন একদল চাকরিপ্রত্যাশী। অবরোধের সময় তাদের ওপর হামলা চালিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এমন অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে, পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া চারটার দিকে তারা জাদুঘরের সামনে থেকে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন। এ সময় শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদের নেতৃত্বে বিকেল পাঁচটার দিকে অর্ধশতাধিক পুলিশ সদস্যের একটি দল শাহবাগ মোড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ মোড়ে গিয়ে পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বলে। কিন্তু তারা শুনছিলেন না। পরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের মারধর করে। এ সময় আন্দোলনকারীদের বেশির ভাগ ছত্রভঙ্গ হয়ে আশপাশে সরে যান। কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ আটক করেছে।

এদিকে, চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের নেতা এম এ আলী দাবি করেন, তিনিসহ বেশ কয়েকজন আন্দোলনকারী পুলিশের হামলায় আহত হয়েছেন। কয়েকজনকে পুলিশ আটক করেছে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘কিছু সময়ের জন্য শাহবাগে অবস্থান নিয়েছিলাম। হারুনের নেতৃত্বে আমাদের ওপর হামলা হলো। এর আগেও তাঁর নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়েছে।’

এম এ আলী বলেন, ‘আমরা এসেছিলাম ইশতেহার বাস্তবায়নের দাবি নিয়ে। পুলিশের যেখানে নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে তারা নিরপরাধ ছাত্রছাত্রীদের অন্যায়ভাবে আঘাত করেছে। এ রাষ্ট্র সত্যিই কি দেউলিয়া হয়ে গেছে?’

এ সময় আন্দোলনকারী মুক্তা সুলতানা জানান, ‘নারীদের গায়ে পুলিশের পুরুষ সদস্যরা হাত তুলেছেন। পুলিশকে এই অধিকার কে দিয়েছে? প্রধানমন্ত্রী বলেছিলেন, শান্তিপূর্ণ আন্দোলন করলে তিনি অ্যাপ্রিশিয়েট করেন। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করলাম। তাহলে আমাদের কেন হামলার শিকার হতে হলো?’

আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার পর বিকেল ৫টা ১০ মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের রমনা অঞ্চলের ডিসি মো. শহিদুল্লাহ। এ সময় এডিসি হারুন অর রশিদও তার সঙ্গে ছিলেন।

হামলার অভিযোগ অস্বীকার করে ডিসি শহিদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘তারা রাস্তা বন্ধ করার চেষ্টা করেছিলেন। আমরা তাদের সরিয়ে দিয়েছি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন