1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে জাতীয়তাবাদী মহিলা দলের বর্ণাঢ্য শোভাযাত্রা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে জাতীয়তাবাদী মহিলা দলের বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা মহিলা দল। শুক্রবার সকালে ফুলবাড়ীয়া পুরতান ঈদগাম মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। পরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করে। জামালপুর জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদা বেগম শ্যামার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দিলরুবা আক্তার, যুগ্মসাধারণ সম্পাদক পারভীন আক্তার, সালমা বেগম, সাংগঠনিক সম্পাদক পিয়ারা হায়দার ও সদস্য হাসি বেগম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আজ মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী হলেও আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছিনা। কারন আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে এই সরকার। তাই আগামী দিনে খালেদা জিয়াকে মুক্ত করতে মহিলা দল আর ঘরে বসে থাকবে না। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন