1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টিকটক দেখে ফাঁস নেওয়ার খেলা করতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

টিকটক দেখে ফাঁস নেওয়ার খেলা করতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

কিশোরগঞ্জের কটিয়াদীতে ফাঁস নেওয়ার টিকটক ভিডিও দেখে খেলতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব গাংকুল পাড়া এলাকার ভিজার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী হুমাইরা (০৮) কটিয়াদী উপজেলা আচমিতা ইউনিয়নের পূর্ব গাংকুল পাড়া গ্রামের খুর্শিদ উদ্দিনের মেয়ে। সে গনের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয়য় শ্রেণির শিক্ষার্থী ছিল।

গনের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান  বলেন, রোববার বিকেলে আমার স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হুমাইরা ফাঁস দিয়েছে, বিষয়টি আজ স্কুলে এসে শুনেছি। পড়ে খোঁজ নিতে তাদের বাড়িতে গিয়ে জানতে পারি, টিকটক ভিডিও দেখে হুমাইরা বন্ধুদের সঙ্গে ফাঁস নেওয়ার খেলা খেলছিল। এলাকার শিশুরা আমাকে এমনটিই জানিয়েছে। এ সময় তার মা বাড়ির বাইরে কাজে ছিল। তার বাবা খুবই সহজ-সরল মানুষ। তিনি বারান্দায় ঘুমিয়ে ছিলেন।

এই ফাঁকে হুমাইরা তার ছোট ভাইকে ঘর থেকে বের করে দিয়ে ফাঁসের ভিডিও দেখে অভিনয় করতে গিয়ে হয়তো ফাঁস লেগে মারা গেছে। মা বাইরে থেকে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। তিনি জানালা দিয়ে দেখেন, হুমাইরা ঘরের কাপড় ঝোলানোর বাঁশের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে রয়েছে। পরে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। তবে তখন সে জীবিত ছিল না। এ ঘটনায় থানায় মামলা হয়নি এবং লাশ রাতেই দাফন করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন