1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে শোক দিবসে আলোচনা ও দোয়া মাহফিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

কাশিয়ানীতে শোক দিবসে আলোচনা ও দোয়া মাহফিল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ প্রতিনিধি।।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বেথুড়ী ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত, গীতাপাঠ ও জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

শনিবার(২৭আগস্ট) দুপুর ২টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ীয় ইউনিয়নের রামদিয়া শান্তি আশ্রমে গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদরের উদ্বোধনের মাধ্যমে এ সভার আয়োজন শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর(হিল্টু)।

অনুষ্ঠানে বেথিড়ী ইউনিয়নের মুক্তিযুদ্ধা কমান্ডার কাউন্সিল বিনোদ বিহারী বিশ্বাসের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা প্রজন্ম শেখ বুলবুল আহম্মদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য সোহরাফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ খাজা নেওয়াজ, কাশিয়ানী উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সোহাগী রহমান(মুক্তা) সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠান শেষে গরীব ও দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন