1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লিটারে ৭ টাকা বাড়ল সয়াবিনের দাম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

লিটারে ৭ টাকা বাড়ল সয়াবিনের দাম

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

সব ধরনের সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। বোতলজাত সয়াবিন লিটারে ৭ টাকা করে বেড়েছে।

এখন থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে কিনতে হবে ১৯২ টাকায়।

মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৭ আগস্ট বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সয়াবিন তেলের লুজ/বোতল ও পাম তেলের মূল্য সমন্বয় করা হয়েছে।

এই সিদ্ধান্ত অনুযায়ী- এক লিটার খোলা সয়াবিন তেলের দাম পড়বে ১৭৫ টাকা, এক লিটারের বোতল ১৯২ টাকা ও পাঁচ লিটার কিনতে লাগবে ৯৪৫ টাকা। একই সঙ্গে পাম তেলের দাম তিন টাকা কমিয়ে ১৪৫ টাকা করা হয়েছে।

গত ৩ আগস্ট সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আজ সয়াবিন তেলের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সংগঠনটি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন