1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চা শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ, কর্মবিরতি প্রত্যাহার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

চা শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ, কর্মবিরতি প্রত্যাহার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ঘোষণার পর আট দিন ধরে চলা চা শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) দুপুরে নতুন মজুরি চূড়ান্ত হওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করেন মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত চা-শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।

এর আগে, গত ৯ আগস্ট দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে কাজ বন্ধ রেখে আন্দোলন করে আসছিল বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।

গত আট দিনে সরকার ও মালিকপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেও মজুরি নিয়ে কোনো সমাধান না হওয়ায় শ্রমিকেরা নিজ নিজ এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল করে যাচ্ছিলেন।

ধর্মঘটের অষ্টম দিনে ফের চা-শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে বসে সরকার। বেলা ৩টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিভাগীয় শ্রম দফতরের কার্যালয়ে এ সভা বসে। সভায় শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন