1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অনাবৃত না হলে ছবি ছড়িয়ে যাবে বলিউডে' - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

অনাবৃত না হলে ছবি ছড়িয়ে যাবে বলিউডে’

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

পোশাক নয়, এবার অন্য বোমা। হঠাৎ রণমূর্তি উরফি জাভেদ। জানালেন, ২ বছর ধরে তার ছবি নকল করে ভুয়া ভাবমূর্তি তৈরির চেষ্টা চালাচ্ছে এক যুবক। ক্রমাগত হুমকি দিয়ে চলেছে। এবার নিজেই তাকে ধরতে পেরেছেন। সামাজিক যোগযোগ মাধ্যমে সেই ব্যক্তির ছবি দিয়ে সবকিছু প্রকাশ করলেন প্রাক্তন এই বিগ বস তারকা। ক্ষোভ প্রকাশ করে লিখলেন, ‘পুলিশকে জানিয়েও লাভ হয়নি। তাই সবার সামনে এতদিনের স্ক্রিনশট দিতে বাধ্য হচ্ছেন।’

করলেনও তাই। সেই যুবকের সঙ্গে বেশ কিছু কথোপকথনের ছবি পোস্ট করে অভিযোগ জানালেন মডেল তারকা।

অভিযুক্ত যুবকের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট এবং তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলের ছবিও শেয়ার করে উরফি লেখেন, ‘এই লোকটিই এতদিন ধরে আমাকে নাস্তানাবুদ করছে। ২ বছর আগে থেকে কেউ আমার ছবি বিকৃত করছে, আমি জানতাম। ২ বছর আগেই আমি পুলিশে অভিযোগ দায়ের করেছি। কিন্তু কিছুই হলো না। গোটা সময়টা আমি নরকের মধ্যে দিয়ে গিয়েছিলাম। লোকটি আমার ভুয়া ছবি ছড়িয়ে হুমকি দিচ্ছিল। ওর সঙ্গে নাকি ভিডিও সেক্স করতে হবে আমায়! না হলে আমার নগ্ন ছবি বলিউডে ছড়িয়ে দেবে। আমার কেরিয়ার নষ্ট করতে চাইছিল। এমনকি আমাকে ধর্ষণের হুমকি দিয়েছে লোকটি! (একদম ঠিক বলছি)।’

শুধু তাই নয়, মুম্বাই পুলিশের তৎপরতা নিয়েও হতাশা প্রকাশ করেছেন উরফি। বললেন, ‘আবারো ১৪ দিন আগে থানায় অভিযোগ জানিয়েছেন, কেউ কোনো পদক্ষেপ করেনি।’ নারীসুরক্ষার দিকটি অবহেলিত হচ্ছে বলেই দাবি তার। তবে উরফি চান, এই ব্যক্তির সাজা হোক। না হলে আরো অনেক নারীর জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে।

বর্তমানে পাঞ্জাবি ছবিতে কাজ করছেন উরফি। ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’, ‘মেরি দুর্গা’, ‘বেপান্নাহ’ এবং ‘পাঞ্চ বিট সিজন ২’-এর মতো শোতে তিনি জনপ্রিয় মুখ। যদিও মুম্বাইয়ের রাস্তায় তার যেমন খুশি পোশাক পরে বেরিয়ে পড়া নিয়েই সবচেয়ে বেশি সাড়া পড়ে সাম্প্রতিক সময়ে।

 

সূত্র : আনন্দবাজার

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন