1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কেনিয়ার প্রেসিডেন্ট হলেন উইলিয়াম রুটো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

কেনিয়ার প্রেসিডেন্ট হলেন উইলিয়াম রুটো

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন উইলিয়াম সামোই রুটো (৫৫)।

সোমবার (১৫ আগস্ট) নির্বাচন কমিশন তাকে পূর্ব আফ্রিকার দেশটির পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

উইলিয়াম সামোই রুটো তার প্রতিদ্বন্দ্বী রাইলা ওডিঙ্গার চেয়ে খুবই কম ব্যবধানে এগিয়ে থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। অফিসিয়াল তথ্য অনুযায়ী উইলিয়াম রুটো পেয়েছেন ৫০ দশমিক ৪৯ ভাগ ভোট। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৭১ লাখ ৭৬ হাজার ১৪১।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী ৭৭ বছরের সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা পেয়েছেন ৪৮ দশমিক ৮৫ শতাংশ ভোট। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৬৯ লাখ ৪২ হাজার ৯৩০।

এর আগে, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয় নাটকীয়তা। পরাজিত প্রার্থী ওদিঙ্গার সমর্থকরা নির্বাচনে কারচুপির অভিযোগ করেন।নির্বাচন কমিশনের সাত সদস্যের মধ্যে চারজন এই ফলাফলকে অস্বচ্ছ বলেন।

কেনিয়ার সাতজন ইলেক্ট্রোরাল কমিশনের মধ্যে চারজন কমিশনার ফলাফল ঘোষণার আগ মুহূর্তে ঘোষণা দেন তারা এ নির্বাচনের ফলাফলের দায় নেবেন না। এ নিয়ে শুরু হয় উত্তেজনা। ফলাফল ঘোষণা করতে দেরি করা হয়।

এদিকে উইলিয়াম সামোই রুটো কেনিয়ার বিদায়ী প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সঙ্গে গত ১০ বছর ধরে ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে জয়ের পর এক টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, কেনিয়ার মানুষকে প্রতিশ্রুতি দিতে চাই যে, আমি একটি স্বচ্ছ, উন্মুক্ত ও গণতান্ত্রিক সরকার পরিচালনা করবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন