1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সোনালী-রূপালী-অগ্রণী ব্যাংকে নতুন এমডি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সোনালী-রূপালী-অগ্রণী ব্যাংকে নতুন এমডি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
অগ্রণী ব্যাংকের এমডি মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর, সোনালী ব্যাংকের এমডি মো. আফজাল করিম।

অনলাইন ডেস্ক।

রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে সরকার।

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি মো. আফজাল করিমকে সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকের এমডি হিসেবে পদোন্নতি পেয়েছেন একই ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর ও সোনালী ব্যাংকের ডিএমডি মো. মুরশেদুল কবীরকে পদোন্নতি দিয়ে অগ্রণী ব্যাংকের এমডি নিয়োগ করা হয়েছে। রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে কার্যক্রম গ্রহণে ব্যাংক তিনটির চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে। প্রত্যেক এমডিকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

২০১৬ সালের ১৬ আগস্ট ওবায়েদ উল্লাহ আল মাসুদকে সোনালী ব্যাংকে, আনসার-ভিডিপি ব্যাংকের এমডি শামস-উল-ইসলামকে অগ্রণী ব্যাংকে এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি আতাউর রহমানকে রূপালী ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ দেওয়া হয়। তিন বছর রূপালী ব্যাংকের এমডি পদে দায়িত্ব শেষে ২০১৯ সালের ২০ আগস্ট নতুন করে তিন বছরের জন্য সোনালী ব্যাংকের এমডির দায়িত্ব পান আতাউর রহমান প্রধান। একই দিনে অগ্রণী ব্যাংকের এমডি মোহাম্মদ শামস-উল ইসলামকে দ্বিতীয় দফায় একই পদে বহাল রাখা হয়। ওবায়েদ উল্লাহ আল মাসুদকে দেওয়া হয় রূপালী ব্যাংকের এমডির দায়িত্ব।

চলতি বছরের মধ্য ফেব্রুয়ারিতে সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান ও অগ্রণী ব্যাংকের এমডি মোহাম্মদ শামস-উল ইসলামের দুর্নীতির খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোনালী ব্যাংকের এমডির বিরুদ্ধে অভিযোগ, তিনি রূপালী ব্যাংকের এমডি থাকাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৪ কোটি টাকা খরচ করেছেন। আর অগ্রণী ব্যাংকের এমডির বিরুদ্ধে অভিযোগ, ঘুষ ও অবৈধ সুবিধা দিয়ে ঋণ প্রদানসহ নিয়োগ ও বদলি-বাণিজ্য করে অর্জিত অবৈধ অর্থ বিদেশে পাচার করেছেন। এ জন্য অগ্রণী ব্যাংকের এমডি ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব করে দুদক। আর সোনালী ব্যাংকের এমডির বিষয়ে তথ্য চেয়ে রূপালী ব্যাংকের কাছে চিঠি দেওয়া হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন