1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গ্রুপ কলিং অ্যাপ আনল ফেসবুক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

গ্রুপ কলিং অ্যাপ আনল ফেসবুক

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৫০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আরও একটি গ্রুপ কলিং অ্যাপ উন্মুক্ত করল ফেসবুক। নতুন এই অ্যাপটির নাম ‘ক্যাচআপ’। এই অ্যাপটি তৈরি করেছে ফেসবুকের নিউ প্রোডাক্ট এক্সপেরিমেন্টেশন (এনপিই) টিম।

ক্যাচআপ অ্যাপটি ৮ জন সদস্যকে একসঙ্গে কল করার সুযোগ দেবে। অবশ্য এ ধরনের সুবিধা ফেসবুক হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার রুমেও রেখেছে। তবে ক্যাচআপের বিশেষত্ব হচ্ছে, এটি অন্য ব্যবহারকারীকে কখন কথা বলার জন্য পাওয়া যাবে, তা জানিয়ে দিতে পারে।

অ্যাপটির বিশেষত্ব হচ্ছে, অ্যাপটি ব্যবহারকারীকে জানাবে অন্যান্য ব্যবহারকারীদের কখন কল করা যাবে। মানে আপনার ‘ফ্রি’ সময় নির্ধারণ করে দিতে পারবেন এই অ্যাপে। ফলে আপনাকে কখন কল করলে পাওয়া যাবে, সেই সঠিক সময়টি অন্যরা জানতে পারবে। একইভাবে আপনিও অন্যদেরটা জানতে পারবেন।

ফেসবুকের মালিকানাধীন হলেও ‘ক্যাচআপ’ স্বতন্ত্র একটি অ্যাপ। এই অ্যাপ ব্যবহারের জন্য ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে না। ফোনের কন্টাক্ট লিস্টের নম্বরগুলোতে এই অ্যাপের মাধ্যমে কল দেওয়া যাবে। নির্দিষ্ট কাউকে কল করার ছাড়াও গ্রুপ কল করা যাবে। তবে ভিডিও কলিংয়ের সুবিধা নেই এতে।

‘ক্যাচআপ’ অ্যাপটি বর্তমানে যুক্তরাষ্ট্রে আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে পরীক্ষা করছে ফেসবুক। নতুন এ অ্যাপটি চূড়ান্তভাবে উন্মুক্ত করা হবে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি। তবে অনেকে ধারণা করছেন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মতো নতুন অ্যাপটিও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, অ্যাপ্লিকেশনটির ব্যবহারকারীরা কল তৈরি করতে বা লোকের সঙ্গে যোগ দিতে সক্ষম হবেন এবং কল আসার সময় তাঁরা এক কলের সঙ্গে অন্যকল মার্জ করতে পারবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন