1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হজে গিয়ে দশ বাংলাদেশির মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

হজে গিয়ে দশ বাংলাদেশির মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৩১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

livenews desk..

সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে গতকাল শুক্রবার (১ জুলাই) পর্যন্ত দশজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী। আজ শনিবার (২ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।

পিলগ্রিম সূত্রে জানা যায়, ১ জুলাই মারা যান রাজধানী ঢাকার লালবাগের বাসিন্দা তপন খন্দকার (৬২), তার পাসপোর্ট নম্বর EE0540246। এর আগের দিন ৩০ জুন মারা যান দুইজন। তারা হলেন সিরাজগঞ্জের কামারখন্দের বাসিন্দা মো. রফিকুল ইসলাম, তার পাসপোর্ট নম্বর BT0485433 ও ঢাকার বাড্ডার ফাতেমা বেগম (৬০), তার পাসপোর্ট নম্বর EE0382843।

এর আগে ২৮ জুন মারা যান টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা মো. আব্দুল গফুর মিয়া (৬১), তার পাসপোর্ট নম্বর BY0062202; ২১ জুন মারা যান দুইজন। তারা হলেন ঢাকার কোতয়ালীর বিউটি বেগম (৪৭), তার পাসপোর্ট নম্বর EA0009584 ও রংপুরের পীরগাছার বাসিন্দা মো. আব্দুল জলিল খান (৬২), তার পাসপোর্ট নম্বর BX0552614।

এর আগে ১৭ জুনও মারা যান দুইজন। তারা হলেন জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩), তার পাসপোর্ট নম্বর EE0385376 ও কুমিল্লার আদর্শ সদরের রামুজা বেগম (৫৪), তার পাসপোর্ট নম্বর BW0843328। এর আগের দিন ১৬ জুন মারা যান নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা নুরুল আমিন (৬৪), তার পাসপোর্ট নম্বর EF0758006। আর ১১ জুন এবারের হজে গিয়ে প্রথম যিনি মারা যান তিনি চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির (৬০), তার পাসপোর্ট নম্বর A01012228।

সৌদি আরেবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন