1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আইনমন্ত্রীর বক্তব্য পুরো সংসদের জন্য লজ্জার: রুমিন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

আইনমন্ত্রীর বক্তব্য পুরো সংসদের জন্য লজ্জার: রুমিন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হকের মন্তব্যে তীব্র ক্ষোভ জানিয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, আইনমন্ত্রীর এ বক্তব্য পুরো সংসদের জন্য লজ্জার।

তিনি বলেছেন, যথাযথ যুক্তি দিতে না পেরে আইনমন্ত্রী ব্যক্তিগত আক্রমণ করেছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় রুমিন এ কথা বলেন।

আগের দিন বুধবার রুমিন বলেছিলেন, চলতি অধিবেশনকে পদ্মা সেতু অধিবেশন বা বিএনপি অধিবেশন বলা যায়।

রুমিনের বক্তব্যের জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমরা নাকি এখানে (সংসদে) খালেদা জিয়াকে বকাবকি করি। আমরা নাকি পদ্মা সেতু নিয়ে বেশি বেশি কথা বলছি। এটা নাকি ছিল সংসদের কাজ। আমরা এই সংসদে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আলাপ করেছি।’

স্বাধীনতার পর পদ্মা সেতুর উদ্বোধন ঐতিহাসিক তৎপর্যপূর্ণ ক্ষণ উল্লেখ করে আইনমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘তো আমরা পদ্মা সেতু নিয়ে কথা বলব না, কী নিয়ে কথা বলব? আমরা কি ওনার (রুমিন ফারহানা) কাপড়চোপড় নিয়ে কথা বলব? আমি তা করব না।’

পরে জননিরাপত্তা বিভাগের বরাদ্দের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রীর মন্তব্যে ক্ষোভ জানিয়ে বক্তব্য দেন রুমিন ফারহানা।

তিনি বলেন, যুক্তিবিদ্যার সবচেয়ে বড় ‘ফ্যালাসি’ হচ্ছে যখন কোনো যুক্তি থাকে না, তখন ব্যক্তিগত আক্রমণ করা। যখন যুক্তি থাকে না, তখন ব্যক্তিগত আক্রমণ আসে।

তিনি বলেন, ‘উনি (আইনমন্ত্রী) কোনো যুক্তি না পেয়ে আমার পোশাক নিয়ে আলোচনা হবে কি না, এমন অভব্য বক্তব্য দিয়েছেন, যা আমরা আইনমন্ত্রীর কাছে আশা করি না।’

রুমিন ফারহানা আরো বলেন, প্রধানমন্ত্রী একজন নারী, জাতীয় সংসদের স্পিকার একজন নারী। আইনমন্ত্রীর এ বক্তব্য পুরো সংসদের জন্য লজ্জার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন