1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাবাজারে প্রস্তুত হচ্ছে ১৫ ঘাট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পয়েন্ট ভাগাভাগি, ২-২ গোলে ড্র ইরান-নিউজিল্যান্ড ম্যাচ

বাংলাবাজারে প্রস্তুত হচ্ছে ১৫ ঘাট

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু। উদ্বোধন উপলক্ষে শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে অনুষ্ঠিত হবে জনসভা। সেতু উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন এখানে। সমাবেশ ঘিরে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। পদ্মাপাড়ের মানুষের মনে বইছে আনন্দ-উদ্দীপনা। আর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ।

শিবচর উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর দুই প্রান্ত মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের জাজিরা পয়েন্টে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার ফেরিঘাট এলাকায় জনসভায় যোগ দেবেন তিনি। জনসভাকে স্মরণীয় করে রাখতে প্রায় ১৫ একর জমির ওপর ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৫০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। নিরাপত্তার জন্য মঞ্চের ভেতরে ও বাইরে বসানো হয়েছে ছয়টি ওয়াচ টাওয়ার। থাকবে দেড় শতাধিক সিসিটিভি ক্যামেরা। র‌্যাব, পুলিশ, সেনা সদস্য, এসএসএফসহ নানান বাহিনীর তৎপরতায় এই অনুষ্ঠানটি ঐতিহাসিক অনুষ্ঠানে রূপ নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে সমাবেশে নৌ পথে আসবেন অসংখ্য মানুষ। নৌপথে আসা মানুষের জন্য বাংলাবাজার ঘাটে অস্থায়ীভাবে প্রস্তুত করা হচ্ছে ১৫টি ঘাট। লঞ্চ এসে এ সব ঘাটে ভিড়বে। এখান থেকে ৫০০ মিটার দূরে জনসভায় যোগ দেবেন তারা।

বিআইডব্লিউটিএ বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, অন্যান্য নৌঘাট থেকে পন্টুন নিয়ে আসা হয়েছে বাংলাবাজার ঘাটে। নতুন করে ১৫টি ঘাট প্রস্তুতের কাজ শেষের দিকে। লঞ্চ থেকে নেমে মানুষ যাতে সহজেই জনসভাস্থলে যেতে পারে এ জন্য ঘাট থেকে রাস্তাও প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়া বাংলাবাজার ঘাটে লঞ্চ ও স্পিডবোটের পাঁচটি ঘাট রয়েছে আগে থেকেই।

ঘাটের দায়িত্বে থাকা বিআইডব্লিউটিএ’র উপপরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন) মো. ওবায়দুর রহমান বলেন, আমরা নতুন করে আরও ১৫টি ঘাট প্রস্তুত করছি। প্রতি ঘাটেই ৪টি বড় লঞ্চ এক সঙ্গে  ভিড়তে পারবে। এ ছাড়া ছোট লঞ্চ ৮/১০টি ভিড়তে পারবে। লঞ্চগুলো লোকজন নামিয়ে নদীর মাঝে নোঙর করে রাখবে। সেই ব্যবস্থাও করা হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন