1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে ওমিক্রনের নতুন সাবভ্যারিয়েন্ট শনাক্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

দেশে ওমিক্রনের নতুন সাবভ্যারিয়েন্ট শনাক্ত

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৪৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

দেশে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সাবভ্যারিয়েন্ট (বিএ.৪/৫) শনাক্ত হয়েছে। মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এ তথ্য জানিয়েছে।

যবিপ্রবি জানায়, বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের একদল গবেষক আক্রান্ত দুজনের কাছ থেকে সংগৃহীত ভাইরাসের আংশিক (স্পাইক প্রোটিন) জিনোম সিকোয়েন্স করে করোনার নতুন এই উপধরনটি শনাক্ত করে।

আক্রান্ত দুজনই পুরুষ। তাদের বয়স ৪৪ এবং অন্য জনের ৭৯ বছর। আক্রান্ত ব্যক্তির একজন করোনাভ্যাকসিনের বুস্টার ডোজ এবং অন্যজন ২ ডোজ টিকা নিয়েছেন। একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন হলেও আরেকজন বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের শরীরে জ্বর, গলাব্যথা, সর্দি-কাশিসহ বিভিন্ন মৃদু উপসর্গ রয়েছে। তারা উভয়েই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন বলে গবেষকদের ধারণা।

বিএ.৪/৫ সাবভ্যারিয়েন্টে স্পাইক প্রোটিনে ওমিক্রনের মতোই মিউটেশন দেখা যায়। তবে এর সঙ্গে এই সাবভ্যারিয়েন্টে ডেল্টা ভ্যারিয়েন্টের মতো স্পাইক প্রোটিনের ৪৫২ নম্বর অ্যামাইনো অ্যাসিডে মিউটেশন থাকে। এছাড়া এই সাবভ্যারিয়েন্টে স্পাইক প্রোটিনের আরেকটি গুরুত্বপূর্ণ ৪৮৬ নম্বর অ্যামাইনো অ্যাসিডেও মিউটেশন দেখা যায়। ওমিক্রনের এই দুটি সাবভ্যারিয়েন্ট জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়েছে।

গত মাসের শেষের দিকে দক্ষিণ ভারতে এই সাবভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন