1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
একদিনে ৮৭৪ রোগী শনাক্ত, মৃত্যু ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

একদিনে ৮৭৪ রোগী শনাক্ত, মৃত্যু ১

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

দেশে টানা দ্বিতীয় দিনের মতো আটশ ছাড়িয়েছে শনাক্ত করোনা রোগীর সংখ্যা। এসময়ে একজন রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯২৭টি নমুনা পরীক্ষা করে ৮৭৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

তাতে ১৭ ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো দৈনিক শনাক্তের হার ১১ দশমিক শতাংশ ছাড়িয়ে গেছে।

আগের দিন সোমবার এই হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ।

এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি। সেদিন ৮৯৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৩৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৮৪ জন রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন সুস্থ হয়েছেন।

গত এক দিনে শনাক্ত ৮৭৪ নতুন রোগীর মধ্যে ৭৯০ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। সত্তরোর্ধ্ব যে পুরুষের মৃত্যু হয়েছে, তিনিও ছিলেন ঢাকা বিভাগের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন