1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

জামালপুরে কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 জামালপুর সংবাদদাতা।।

কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশলী করা ও আগামী দিনে আন্দোলন সংগ্রামকে জোরদার করার লক্ষে জামালপুরে জেলা কৃষকদল কর্মীসভা করেছে। সোমবার দুপুরে স্টেশন বাজার মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কৃষকদলের নির্দেশে এ কর্মীসভার আয়োজন করা হয়। জামালপুর জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো. সালেহীন মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তারের সঞ্চালনায় আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য কে.এম হারুন অর রশিদ। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষকদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, জেলা কৃষকদলের সহ-সভাপতি মো. রেহান আলীসহ ৭টি উপজেলা কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। বক্তারা বলেন, কৃষকদল হলো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। কাজেই কৃষকদলকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। তারা আরও বলেন, কৃষকদল এখন আগের চেয়ে আরও শক্তিশালী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে যে কোন আন্দোলনে কৃষকদলের ভূমিকা সর্বাত্বক থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন