1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাড়ছে সংক্রমণ, ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৯৬ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

বাড়ছে সংক্রমণ, ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৯৬

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৩২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

দেশে ফের করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

একদিনে শনাক্তের হার বেড়ে হয়েছে ৭.৩৮ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৫.৯৪ শতাংশ এবং ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন।

গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ৩০ মে করোনায় ১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২৩ মে করোনায় ২ জনের মৃত্যু হয়েছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন