1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টাকা দিয়েও চাকরি না পেয়ে ফাঁস নিলেন যুবক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০

টাকা দিয়েও চাকরি না পেয়ে ফাঁস নিলেন যুবক

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৯ লাখ টাকা দিয়েও চাকরি না পাওয়ায় হতাশায় সুমন আলী (২৬) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার কলাদিয়ার গ্রামের সুজাউদ্দিনের আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সুমন আলী গোমস্তাপুর উপজেলার নিমতলা গ্রামের আবুল কালাম আজাদ রেন্টুর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে চাকরি করতেন সুমন আলী। তাকে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা জানান একই এলাকার বাসিন্দা ও ফটোকপির দোকানদার মৃত মহসীনের ছেলে সানাউল্লাহ। সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে সুমনের কাছ থেকে ৮ লাখ ৭০ হাজার টাকা নেন সানাউল্লাহ। তবে চাকরি হয়নি সুমনের। পরে চাকরির জন্য দেওয়া টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করেন সানাউল্লাহ। এরই সূত্র ধরে শনিবার ফজরের আজানের পর কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান সুমন। পরে সকাল সাড়ে ৭টার দিকে সুজাউদ্দিনের আমবাগানের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

সুমনের মা পারুল বেগম ও তার পরিবারের দাবি, ধারদেনা করা টাকা দিয়েও চাকরি পায়নি সুমন। এ নিয়ে সে হতাশায় ভুগছিল। চাকরি দেওয়ার জন্য নেওয়া টাকা দিতেও অস্বীকৃতি জানান সানাউল্লাহ। এনিয়ে হতাশায় সুমন আত্মহত্যা করেছে।

গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আনারুল ইসলাম বলেন, চাকরির নামে নেওয়া টাকা ফেরত দেওয়া নিয়ে এর আগে তাদের মধ্যে গোমস্তাপুর বাজারে ঝামেলা হয়েছে। এমনকি স্থানীয়ভাবে সালিস করেও এর কোনো সমাধান হয়নি। উল্টো সুমনের নামে থানায় অভিযোগ করেছিল সানাউল্লাহ। ফলে হতাশায় সুমন আত্মহত্যা করেছে।

গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, স্থানীয়রা গাছের ডালে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মূল অভিযুক্ত সানাউল্লাহকে পুলিশ আটক করেছে। এছাড়াও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় থানায় মামলা করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন