1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১৫ দিনের মধ্যে উপবৃত্তির টাকা ক্যাশ আউট করার নির্দেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

১৫ দিনের মধ্যে উপবৃত্তির টাকা ক্যাশ আউট করার নির্দেশ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

অভিভাবকের মোবাইল ফোন নিজের কাছে রেখে ম্যাসেজ চেক করা, ১৫ দিনের মধ্যে উপবৃত্তির টাকা ক্যাশ আউট করাসহ চারটি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ মাসেই প্রাথমিকের শিক্ষার্থীরা উপবৃত্তি ও কিট অ্যালাউন্স পেতে যাচ্ছে। আর এই অর্থ উত্তোলনে যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সেজন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প-৩য় পর্যায়ের আওতায় গত ২০২০-২১ অর্থবছরের উপবৃত্তি ও কিটস অ্যালাউন্সের অবিতরণকৃত ৮৬৪ কোটি ২০ লাখ ৩ হাজার ৫০০ টাকার (ইএফটি) মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে পাঠানোর কাজ শিগগিরই শুরু হচ্ছে।

চার নির্দেশনার মধ্যে রয়েছে নগদ অ্যাকাউন্টটি (যেটি ২০২০-২১ অর্থবছরে খোলা হয়েছিল) সচল এবং পিন রিসেট করে গোপন রাখতে হবে। অ্যাকাউন্ড হোল্ডার বা সুবিধাভোগী কোনো অবস্থায়ই তার পিন নম্বর অন্যের সঙ্গে শেয়ার করবেন না। অভিভাবক তার নগদ অ্যাকাউন্ট নম্বরের মোবাইলটি নিজের কাছে রাখবেন এবং এসএমএস দেখবেন। সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে অবশ্যই টাকা ক্যাশ আউট করবেন। সুবিধাভোগীর মোবাইল অথবা সিমকার্ড হারিয়ে গেলে বা অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকলে তা দ্রুত বন্ধ করে সিম কার্ড পরিবর্তনের বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জানাতে হবে। যেকোনো সমস্যায় অভিভাবক বা সুবিধাভোগী সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ রাখবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন