1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

সারাদেশে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর সদর উপজেলা বিএনপি। সোমবার দুপুরে শহরের স্টেশন বাজার মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা কৃষকদলের সভাপতি সরকার সুলতান আহমেদ বাদশা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম কামরুল ইসলাম ও মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই মানুষের কষ্ট বুজেন না। গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি হলেও সরকার এর কোন ব্যবস্থাগ্রহণ করছে না। আগামী দিনে এই অবৈধ সরকারের বিদায় ঘন্টা বাজাতে আন্দোলনকে আরও বেগবান করে রাজপথ দখল করার আহ্বান জানান বক্তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন