1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়া মেনেই বিদেশ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়া মেনেই বিদেশ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

আইনি প্রক্রিয়া মেনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বিদেশে যেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আবার আইনি প্রক্রিয়া এবং আদালতের কাছে যেতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়া মামলায় দণ্ডিত। আত্মীয়স্বজনের আবেদনে দেশে থেকে খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিতে যেন কোনো অসুবিধা না হয়, সে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালত সে ব্যবস্থা করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া চিকিৎসাসেবা গ্রহণ করছেন। বিদেশ যেতে হলে তাঁকে আবার আইনি প্রক্রিয়ায় আদালতের কাছে যেতে হবে।

তিনি আরও বলেছেন, কোর্ট ছাড়া আমাদের এই রাস্তাটি খোলা নেই। এখন কোর্ট স্বাধীন। কোর্ট তাঁর নিজস্ব মতামত দিয়েছেন। আরও নতুন কোনো মতামত দিলে তাঁকে আবার কোর্টে যেতে হবে।

উল্লেখ্য, খালেদা জিয়াকে শুক্রবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

এদিকে, সম্প্রতি বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলার বিষয়ে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের গায়ে হাত তুলবে আর পুলিশ বসে থাকবে সেটিও সঠিক নয়। পুলিশ বসে নেই, পুলিশের মনোবলও হারায়নি।

আইডিইবি সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন