1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নদ-নদীর পানি বাড়ছে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

নদ-নদীর পানি বাড়ছে

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টায় পাঁচটি পয়েন্টে নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্র বলছে, আপার মেঘনা ব্যতীত দেশের অন্যান্য প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।

আজ শনিবার (১১ জুন) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের কতিপয় স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, তিস্তা, ধরলা এবং পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

দেশের ১০৯টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৬৪টির পানির উচ্চতা আজ সকাল ৯টা পর্যন্ত পর্যন্ত বেড়েছে। ৪৪টি স্টেশনে কমেছে, ২টি স্টেশনে পানির উচ্চতা অপরিবর্তিত রয়েছে এবং ১টি স্টেশনে বিপদসীমার উপরে রয়েছে।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া বলেন, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের উল্লেখযোগ্য বৃষ্টিপাত কুড়িগ্রামে ৮৭ মিলিমিটার, পঞ্চগড়ে ৬৩ মিলিমিটার এবং শেরপুরে ৫২ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন